Welcome to Dorlink
Selected Books
×
Cholachol | Collection of Bengali Short Stories

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : The Cafe Table

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Short Story & Micro/Flash Stories
  • Publication Year : 2018
  • ISBN No : 978-93-91354-32-9
  • Binding : Paper Back
  • Pages : 135
  • Weight : 350 gms
  • Height x Width x Depth : 7.5x6.5x0.5 Inch
MRP : ₹300.00/- Discount : 12% Off
Your Price : ₹263.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

'চলাচল' একটা গল্পের বই। গানের গল্পের বই। গান গাওয়ার বই নয়; গান শোনার বই, অচেনা রাস্তায়, অচিন বিভুঁইয়ে সুর খুঁজে পাওয়ার বই। যে সুর মানচিত্র মানে না, আর্থসামাজিক অবস্থান মানে না, সময়-অসময় মানে না-সেই সুর খুঁজে পাওয়ার গল্পের বই। লেখক এ বইয়ে শ্রোতা-মাত্র। সুর হল নায়ক, আবার সূত্রধরও। এমন বই বাংলা ভাষায় এই প্রথম। সঙ্গে গোটা বইয়ের লেখককৃত পাঠ, সুরের ছোঁয়াচ লেগে শিউরে ওঠা পাঠ। এও বোধহয় প্রথম।

"এক বুড়োকে দেখেছিলাম গঙ্গার ঘাটে, আশ্চর্য সুরেলা গলায় ইমন গাইতে। লোকটা বাবুঘাটের একটা ঝুপড়ি হোটেলে বাসন মাজত। একটা ছেলেকে দেখেছিলাম--- যাকে একা ফেলে চলে গিয়েছিল সব্বাই। চোরাবালিতে পা দেওয়ার ঠিক আগের মুহূর্তে তাকে পিছু ডেকেছিল সুর। এক মস্ত নামজাদা চিকিৎসককে দেখেছিলাম--- সকল অহঙ্কার চোখের জলে ডুবিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসেছেন সুরের সামনে। এক বোকাসোকা কীর্তনীয়াকে দেখেছিলাম--- যে এক মুসলমানকে বৈষ্ণব মহাজন বলে জানত। এমনি কিছু আজব মানুষের সুর-খোঁজার গল্প নিয়ে আসছে \'চলাচল\'আর \'তিনি\'- তো আছেনই সর্বত্র - যাঁকে আটকাতে পারেনি কোনো জোড়াসাঁকো, কোনো শান্তিনিকেতন!"


রাজা ভট্টাচার্যের  জন্ম ১৯৭১-এ, হাবরা নামের এক মফস্বল শহরে। বর্তমানে থাকেন মধ্যমগ্রামে। পুরুষানুক্রমে শিক্ষকতাই পেশা। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সিরিয়াস লেখালেখির সূত্রপাত ঘটে 'অহর্নিশ' পত্রিকার সম্পাদনার সূত্রে। পরবর্তীকালে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে প্রায় সমস্ত প্রধান লিটল্ ম্যাগাজিনে।

পড়াশুনোর বিষয় বাংলা হলেও সংস্কৃত সাহিত্য তাঁর প্রধান দুর্বলতা। সেই সূত্রে করেছেন কালিদাসের অমর কাব্য 'মেঘদূতম্'-এর পূর্ণাঙ্গ অনুবাদ ও সুরারোপ। নিজেই তা পরিবেশন করেন তিনি।

সর্বাগ্রে প্রকাশিত হয়েছিল তাঁর একটি শীর্ণকায় কবিতার বই- 'আহির ভৈরব'। গত এক বছরে প্রকাশিত হয়েছে তাঁর অনেকগুলি গ্রন্থ; গদ্যগ্রন্থ 'শান্ত', 'ভারতবর্ষ' প্রথম ও দ্বিতীয় খণ্ড, 'প্রিন্স দ্বারকানাথ, পরাধীন দেশের এক রাজপুত্র' প্রথম খণ্ড, 'আম্মা এবং...'।

প্রকাশিত হয়েছে দু'টি কাব্যগ্রন্থও 'ইশতেহার' এবং 'তুই'। আজকের একজন ব্যস্ততম লেখক রাজা ভালবাসেন মাটির কাছাকাছি থাকতে, আলপথ ধরে হেঁটে যেতে, এই মস্ত দেশের প্রতিটি প্রত্যন্তের অতি সাধারণ সব মানুষের সাথে গল্প করতে। আর উচ্চাশা বলতে পুরাণ বা মহাকাব্য নিয়ে মূলানুগ, কিন্তু সমকালীন একটি গ্রন্থ লিখে ফেলা।

আপাদমস্তক পারিবারিক এই লেখক জানেন পাঠকই রচনাকার। লেখক উপলক্ষ-মাত্র।